নিষেধাজ্ঞা উঠতেই বাজারে ইলিশ, সাইজ ছোট দাম বেশি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৪ | ৫:০৪
Link Copied Successfully!

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম দিনেই বরিশালের বাজারে আসতে শুরু করেছে ইলিশ। তবে ইলিশের সাইজ বেশ ছোট, কিন্তু তুলনায় দাম অনেক বেশি।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বরিশাল পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র, বাংলা বাজার ও রূপাতলী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ইলিশ বাজারে আসায় ক্রেতাদের মধ্যে আগ্রহ ও ভিড় দুটোই বেড়েছে। আর দাম আগের মতোই বেশি।

পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মো. রুবেল বলেন, এখন যে মাছ এসেছে তা নিকটস্থ নদীর মাছ। কিছু আগের ফ্রিজড মাছও বিক্রি হচ্ছে। ক্রেতা যে হারে এসেছে সে তুলনায় সরবরাহ না থাকায় দাম বেশি।

বিজ্ঞাপন

আরেক বিক্রেতা হারুন বলেন, মাছ ধরার বোট এখনো সাগরে বা নদীতে যেতে পারেনি। পরিচিত অনেকে আজ সকালে রওয়ানা দিয়েছেন। এই মৌসুমের মাছ আসতে আরও ৪-৫ দিন লাগবে। যেগুলো বাজারে আসছে সেগুলো কাছাকাছি নদীর এবং কিছু আছে আগের ধরা।

ভোলা থেকে মাছ নিয়ে আসা বিক্রেতা লোকমান হোসেন বলেন, অভিযানের মধ্যে কিছু মাছ ধরে বিভিন্ন স্থানে রাখা হয়েছিল। সেগুলো অভিযান শেষ হতেই বাজারে তুলেছে। আমিও কয়েকজন জেলের কাছ থেকে এমন মাছ সংগ্রহ করে এনেছি।

বাংলাবাজারে মাছ কিনতে আসা সাবিনা ইয়াসমিন বলেন, অভিযানের শেষে ভেবেছিলাম মাছ বাড়বে। কিছু মাছ এসেছে কম, আবার তার দামও বেশি চাওয়া হচ্ছে। বড় সাইজের কোনো মাছ এখনো বাজারে পাচ্ছি না।

বিজ্ঞাপন

রূপাতলী বাজারের ক্রেতা বেলাল বলেন, মাছের মধ্যে ছোট সাইজই বেশি। বড় সাইজের যে দু একটি পাওয়া যাচ্ছে তার চোখ লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অভিযানের মধ্যে ধরে কোথাও রাখা হয়েছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাজারে ছেড়েছে। নতুন মাছ না আসায় আজ অন্য মাছ কিনে নিয়ে যাচ্ছি। আরও কয়েকদিন পরে এসে ইলিশ কিনব।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, বাজারে বিগত সময়ের মতো বড় ইলিশের সরবরাহ এখনো বাড়েনি। এখন ছোট সাইজের মাছ আসছে বেশি। এতে বোঝা যাচ্ছে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ প্রচুর ডিম ছেড়েছে।

তিনি বলেন, প্রথম দিনে বাজারে ইলিশের আমদানি কম। মানে নদ-নদীতে অভিযানের তৎপরতার কারণে তেমনভাবে ইলিশ শিকার করতে পারেনি কেউ। বড় বড় ফিশিং বোট সাগরে গিয়ে মাছ শিকার শেষে ফিরে আসার পর বাজার দর নিম্নমুখী হবে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ৪০০-৫০০ গ্রামের ইলিশ আজ ১২ থেকে ১৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। জাটকা ৯ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কেজি সাইজের ইলিশ ৬৪ হাজার টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, রোববার (০৩ নভেম্বর) রাত ১২টায় শেষ হয় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা