হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৪ | ৮:৩২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (জগন্নাথপুর কাকৈরতলা) জাতীয়তাবাদী দল বিএনপি’র দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকেলে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

 

ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজীর পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুল কুদ্দুস মাস্টার, উপজেলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাবিব উল্লাহ মজুমদার।

 

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাহাবুব আলম বাচ্চু যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আব্দুল আহাত লিয়াকত, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা নেছার আহমদ চৌধুরী।

এসময় ৯ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুল্লাহ মজুমদার।

কমিটিতে মোবারক হোসেনকে সভাপতি, জহিরুল আলম কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ কামাল হোসেন মিয়াজীকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলীকে যুগ্ম সম্পাদক ও মোঃ মহসিন মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।

সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাহবুব আলম বাচ্চু হাফেজ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা