নোয়াখালীতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ৬:০২
Link Copied Successfully!

আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে নোয়াখালীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শেষ মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা সাইফুল ইসলাম।

শনিবার (৯ নভেম্বর) সকালে মোনাজাতে প্রায় ২০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। এতে মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সেই সঙ্গে দ্বীনের পরিবেশ কায়েম করার পাশাপাশি নবী করিম (সা.) এর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক কামনা করা হয়।

মোনাজাতে অংশ নেওয়া চাটখিলের মুসল্লি আমান উল্যাহ ঢাকা পোস্টকে বলেন, আয়োজক কমিটির সহযোগিতায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে নোয়াখালী জেলা ইজতেমা। সকাল থেকে মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের সংখ্যা বাড়তে। নোয়াখালী জেলা, উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বয়ান শুনতে অংশ নিয়েছেন ।

বিজ্ঞাপন

তাবলিগ জামাতের নোয়াখালীর মুরব্বি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিল ঢাকা পোস্টকে বলেন, গত (৭ নভেম্বর ) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঈমানের ওপর আল্লাহর একাত্ববাদ এবং রাসুল (সা.) এর রেসালাত, আখলাক ও আখেরাতের আলোচনা করা হয়। শনিবার (৯ নভেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়।

তিনি বলেন, ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কাকরাইলের মুরব্বি মাওলানা সাইফুল ইসলাম। এতে বিদেশি জামাতসহ জেলার বিভিন্ন এলাকা থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মোনাজাতে দেশ ও মানুষের  সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ