লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৪ | ৬:১০
Link Copied Successfully!

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 

সুমি আক্তার একই ওয়ার্ডের ইউসুফ হোসেন ও আফসানা দম্পতির মেয়ে।

 

বিজ্ঞাপন

স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, বেলা ১১টা থেকে নিঝুম দ্বীপে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে বের হয় সুমি। বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছটি বজ্রপাতের শিকার হয়। এতে গাছের বাকল ছিঁড়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।

 

হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) মিল্টন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে সুমি নামের এক কিশোরীর মৃত্যুর সংবাদ শুনেছি। সে লাকড়ি কাটতে থাকা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষে থেকে তার পরিবারের পাশে থাকব।

 

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা