হাজীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র‍্যালী

বাংলাদেশের ক্লান্তিকালে বিএনপিই প্রতিবার হাল ধরেছে: ইঞ্জি. মমিনুল হক

আলমগীর কবির
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ৭:৫৬
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের বীজ বপন করেছিলেন। সিপাহীদের নেতা থেকে পরবর্তীতে জাতীয় নেতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। স্বাধীনতা উত্তর এভাবেই জাতির ক্রান্তিকালে প্রতিবারই হাল ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (৯ নভেম্বর) বিকাল হাজীগঞ্জ পশ্চিম বাজারে আয়োজিত হাজীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিশাল বর্ণাঢ্য র‍্যালী উদযাপন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওই সময় তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, ১৯৮১ সালে শেখ মুজিবুর রহমানের কন্যাকে দেশে প্রত্যাবর্তন, ৯০ এর গণঅভ্যুত্থান, ৯৬ এর স্থায়ী তত্ত্বাবধায়ক নীতি প্রতিষ্ঠা, ২০০১ সালের নির্বাচন সহ স্বৈরশাসককে ভারতে তাড়ানোর পর দেশের বর্তমান পর্যন্ত ধৈর্যের সহিত এগিয়ে নিচ্ছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে পুলিশের মিথ্যা মামলার হয়রানি সহ সকল ধরণের হয়রানি বন্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহীম পাটওয়ারী ও হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল সঞ্চালনা করেন।

এর আগে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে বিকেল ৩ টা থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে। ৪ টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের টোরাগড় থেকে বর্ণাঢ্য বিশাল র‍্যালীটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে মিলিত হয়।

এ সময় হাজীগঞ্জ উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা