সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা : সংস্কৃতি উপদেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৪ | ৫:০৩
Link Copied Successfully!

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন করা হবে।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আইনের মধ্য থেকেই সব স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা দেখা হবে।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, বাংলাদেশ বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতি গোষ্ঠী যেন এক জায়গায় থাকে এবং সম্প্রীতির কথা বলে। বাইরে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করা হয়, মিথ্যা প্রমাণ করাই এ সরকারের কাজ হবে।

তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর সারা দেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ডাকা প্রতিবাদ সভা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। কাউকে কোনো বাধা দেওয়া হবে না। কারো কোনো বর্ণ, ধর্মের ব্যাপারে আক্রমণ করা হবে না।

উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশকে নিয়ে একটি ছবি তৈরির কথা ভাবা হচ্ছে। গত ১৫ বছর মুক্তিযুদ্ধকে আড়াল করে রাখা হয়েছিল। পনেরো বছর অনেক দুঃশাসন হয়েছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। শিল্পকলা একাডেমি এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। গত ষোল বছর দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্থবিরতা ছিল।

বিজ্ঞাপন

জুলাই স্পিড নিয়ে আগামী দুই তিনদিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কারো কর্মপরিচয়ে নয় সংস্কৃতিকে তুলে ধরাই হবে সরকারের মূল কাজ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা