বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ১:৫৭
Link Copied Successfully!

বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। ঘরে বাইরে টানা বিপর্যয়ের পর আফগানিস্তান সিরিজে স্বস্তির আশায় ছিল বাংলাদেশ। গতকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ব্যাটিং ধসের মুখে হারতে হয়েছে।

এরপরই এসেছে অস্বস্তির খবর। এদিন ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরবর্তীতে ব্যাট হাতে ৭ নম্বরে দেখা যায় তাকে। আর এই চোটের কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ থেকে বলতে গেলে ছিটকে গেছেন মুশফিক।

উইকেটকিপার এই ব্যাটারকে নিয়ে পরবর্তী ম্যাচে অনিশ্চয়তার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলছিলেন, ‘গতকাল রাতেই আমি জেনেছি। তারা সন্দেহ করছে যেহেতু ফ্র্যাকচার, সেহেতু দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত। আজকে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো হলেই বাকিটা জানা যাবে।’

এর আগে বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে থেমে গেছে বাংলাদেশ।

যদিও টার্গেট তাড়ায় বেশ ভালোভাবেই এগোচ্ছিল টিম টাইগার্স। ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল বাংলাদেশ। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা