কচুয়ায় লাশ দাফনকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১০

Default User
 শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ নভেম্বর ৬, ২০২০ | ৮:১৯
Link Copied Successfully!

জেলার কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের খিলা গ্রামে তিতু পাটওয়ারী (৭০) লাশ দাফনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হয়।

স্থানীয় অধিবাসী সূত্রে জানা যায়, তিতু পাটওয়ারীর সাথে তার ভাই ছফি উল্যাহ, সহিদ উল্যাহ ও হাবিব উল্যাহর সাথে দীর্ঘদিন থেকে সম্পত্তির বিরোধ নিয়া মামলা মকদ্দমা চলে আসছে।

পারিবারিক কবরস্থানে তাঁর কবর খুড়তে গেলে তাঁর প্রতিপক্ষ ভাইয়েরা একজোট হয়ে কবর খুড়তে বাঁধা প্রদান করে।এ বাধাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির সৃষ্টি হয়। স্থানীয় লোকজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মারামারি থামানোর চেষ্টা করে। এরই এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাধাদান কারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয়রা পারিবারিক কবরস্থানে লাশ দাফনে বাধা না দেওয়ার জন্য তিতু পাটওয়ারীর প্রতিপক্ষ ভাইদেরকে অনেক অনুনয়-বিনয় করেও ব্যর্থ হওয়ায় অবশেষে তিতু পাটওয়ারীর লাশ ওই গ্রামের অন্য একটি কবরস্থানে নিয়ে দাফন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা