ইয়েমেনের বন্দরশহরে সৌদির হামলায় প্রাণ গেল ৬ জনের

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৬ | ১১:৪৯
Link Copied Successfully!

লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর মোখায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। এতে ছয়জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

 

ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে মোখায় বোমা বর্ষণ করেছে সৌদি বিমান বাহিনী। এতে ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। নিহত এবং আহতরা সবাই বেসামরিক। আহতদের মধ্যে ২ জন শিশু এবং একজন নারী আছেন।”

বিজ্ঞাপন

 

গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান জোরদার করেছে সৌদি আরব। ইরানের মদতপুষ্ট বলে পরিচিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির নেতারা দাবি করেছেন, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে সৌদি বিমান হামলা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

 

বিজ্ঞাপন

হুথি হাইকমান্ডের তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে।

 

এর আগে ১৬ সেপ্টেম্বর বুধবার সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে হুথি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত যুদ্ধবিমানটির ভিডিও প্রকাশ করে গোষ্ঠীটি। একই সময়ে সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও কয়েক দফা হামলা চালানোর দাবি করেছে হুথিরা। এসব হামলায় রিয়াদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

 

আগস্টের শেষ সপ্তাহ থেকে ইয়েমেনে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনায় কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা।

 

এরপর ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে হুথি যোদ্ধারা। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণকে সৌদি আরবের জন্য বড় ধরনের উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল মান্দেব প্রণালির গুরুত্ব আরও বেড়েছে। এই নৌপথ ব্যবহার করে সৌদি আরব এত দিন তাদের জ্বালানি তেলের বড় একটি অংশ রপ্তানি করে আসছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ঈদগাহের পাশে মসজিদ ও মক্তব নির্মাণ নিয়ে জটিলতা: সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল চাঁদপুরে চক্ষু রোগের বিশেষজ্ঞদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো বাকিলায় শিক্ষার্থীদের মাঝে মাওলানা এ.এস.এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের বই বিতরণ চাঁদপুরে মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ শিশুকে যৌন নিপীড়নের দায়ে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক ইয়েমেনের বন্দরশহরে সৌদির হামলায় প্রাণ গেল ৬ জনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন, সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গণপিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও চিত্রনায়ক শান্তর লাশ কবর থেকে তোলা হবে ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির অপেক্ষায় পরিবার দক্ষ ‘রেমিট্যান্স যোদ্ধা’ গড়তে নিরাপদ অভিবাসনের পাঠ-সনদ নিয়ে পাড়ি বিদেশে হাজীগঞ্জ বাজারে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি অপসারণের দাবিতে স্মারকলিপি মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৮ জন ৭ মামলায় জামিন পাওয়ার পর পল্টনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান মতলবে বনিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র উত্তোলন হাজীগঞ্জে সড়কের উপর ৪২ টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে পাথর ঢালাইয়ের কাজ, স্থানান্তরের অর্থ নিয়ে দোটানায় পল্লী বিদ্যুৎ ও সড়ক বিভাগ