চাঁদপুরে ঈদগাহের পাশে মসজিদ ও মক্তব নির্মাণ নিয়ে জটিলতা: সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৬ | ১০:৩১
Link Copied Successfully!

​চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা আলহাজ্ব মাওলানা মো. সালামত উল্যাহ খান (রহ.) ঈদগাহ ময়দানসংলগ্ন একটি জায়গার মালিকানা, মসজিদ-মাদরাসা নির্মাণ এবং চলমান উন্নয়নকাজকে কেন্দ্র করে এলাকায় নতুন করে তীব্র আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাগাদী দরবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও দাবি উঠেছে।

সম্পত্তি বিক্রি ও জমির মালিকানা নিয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে নির্ধারিত মূল্যে পাওয়ার অব অ্যাটর্নি ও টাকা লেনদেনের মাধ্যমেই জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

​এ বিষয়ে জমির আগের সংশ্লিষ্ট ব্যক্তি সফিক শেখ জানান, ২০১৮ সালে জায়গা বিক্রি করেন। ২ লাখ ৫২ হাজার টাকা পেয়েছেন।পাওয়ার দিয়েছেন..। তবে এখনকার যেই দাম, এই দামে টাকা দিতে হবে।

বিজ্ঞাপন

​স্থানীয় আরেক প্রবীণ বাসিন্দা জানান যে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি মসজিদ ও জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল, তবে বর্তমানে মসজিদটির বিভিন্ন উন্নয়ন ও নির্মাণকাজ বন্ধ রয়েছে।

​ঘটনার বিবরণে পীরজাদা মাওলানা মাহফুজ উল্যাহ খান দাবি করেন , ঈদগাহ ময়দানের পাশে থাকা বিতর্কিত জায়গাটির মূল মালিক সফিকুর রহমান শেখের কাছ থেকে টাকার বিনিময়ে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে তিনি ওই সম্পত্তি পেয়েছেন। ২০২০ সালে সেখানে ধর্মীয় কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একটি নামাজের ঘর ও মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে একটি পক্ষ তাতে বাধা দেয় এবং পরবর্তীতে তা উচ্ছেদ করা হয় বলে তিনি অভিযোগ করেন।

বর্তমানে তিনি ঈদগাহ ময়দানের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মতে, ঈদগাহ ময়দান কারও ব্যক্তিগত জায়গা দখল করে পরিচালিত হওয়া উচিত নয়, তাই জমির প্রকৃত সীমানা নির্ধারণ করে বিষয়টির একটি চূড়ান্ত ফয়সালা হওয়া দরকার।

বিজ্ঞাপন

​ঈদগাহ ময়দানসংলগ্ন এই জমি নিয়ে চলা পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার প্রেক্ষাপটে এলাকাবাসী দ্রুত এর একটি শান্তিপূর্ণ সমাধান চান। সাধারণ মানুষের দাবি, নিরপেক্ষভাবে জমির সঠিক পরিমাপ, সীমানা নির্ধারণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হোক। এতে করে এলাকায় দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা পাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ঈদগাহের পাশে মসজিদ ও মক্তব নির্মাণ নিয়ে জটিলতা: সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল চাঁদপুরে চক্ষু রোগের বিশেষজ্ঞদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো বাকিলায় শিক্ষার্থীদের মাঝে মাওলানা এ.এস.এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের বই বিতরণ চাঁদপুরে মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ শিশুকে যৌন নিপীড়নের দায়ে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক ইয়েমেনের বন্দরশহরে সৌদির হামলায় প্রাণ গেল ৬ জনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন, সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গণপিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও চিত্রনায়ক শান্তর লাশ কবর থেকে তোলা হবে ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির অপেক্ষায় পরিবার দক্ষ ‘রেমিট্যান্স যোদ্ধা’ গড়তে নিরাপদ অভিবাসনের পাঠ-সনদ নিয়ে পাড়ি বিদেশে হাজীগঞ্জ বাজারে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি অপসারণের দাবিতে স্মারকলিপি মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৮ জন ৭ মামলায় জামিন পাওয়ার পর পল্টনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান মতলবে বনিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র উত্তোলন হাজীগঞ্জে সড়কের উপর ৪২ টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে পাথর ঢালাইয়ের কাজ, স্থানান্তরের অর্থ নিয়ে দোটানায় পল্লী বিদ্যুৎ ও সড়ক বিভাগ