চাঁদপুরে চক্ষু রোগের বিশেষজ্ঞদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭:০৩
Link Copied Successfully!

দৃষ্টিশক্তির যত্ন নেওয়া, চশমার ব্যবস্থাপত্র দেওয়া বা চোখের রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ অপটোমেট্রিস্টদের অংশগ্রহনে চাঁদপুরে বিভাগীয় সাংগঠনিক পরিকল্পনা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট ইউরেশিয়া হোটেল এণ্ড কনভেনশন হলে সেমিনারের আয়োজনে করে বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির (বিওএস) চাঁদপুর, কুমিল্লা, নোয়াখারী ও লক্ষ্মীপুর বিভাগ।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসাইন শেখ।
বিশেষ অতিথির বক্তব্য দেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. রাশেদুর রহমান তালুকদার ও হাসপাতালের কো-অডিনেটর (প্রোগ্রাম এণ্ড এডমিন) প্রকৌশলী শামীম খান।

বিজ্ঞাপন

বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. সালাউদ্দিন সুমন, সভাপতি মো. দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বরকত উল্যাহ।

আইন বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন ও মো. শরীফুল ইসলামের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন সহ-সভাপতি ডা. মো. বুলবুল আক্তার পিএইচডি, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন জমাদার ও কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

অপটোমেট্রিস্ট ও অপথালমোলজিস্ট এর কাজের ক্ষেত্রে উন্নয়ন এবং আগত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মো. দিদারুল ইসলাম, ডা. মো. বুলবুল আক্তা পিএচইডি, মোহাম্মদ সালাহ উদ্দিন ও ফাহমিদা আক্তার।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, তাদের এই বৈজ্ঞানিক সেমিনার হচ্ছে অপ্টোমেটি নিয়ে। অপ্টোমেটি অনেকের কাছে নতুন পেশা। এর যে নতুন নতুন বিষয় উন্নয়ন হচ্ছে তা সকলের মাঝে পরিচিত করার জন্য এই আয়োজন। তারা যাতে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে সাধারণ মানুষকে সেবা দেয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারে সেজন্য এই প্রচেষ্টা। অপ্টোমেটি পেশাজীবী হিসেবে সম্প্রতি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর অন্তর্ভুক্ত হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ঈদগাহের পাশে মসজিদ ও মক্তব নির্মাণ নিয়ে জটিলতা: সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল চাঁদপুরে চক্ষু রোগের বিশেষজ্ঞদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো বাকিলায় শিক্ষার্থীদের মাঝে মাওলানা এ.এস.এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের বই বিতরণ চাঁদপুরে মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ শিশুকে যৌন নিপীড়নের দায়ে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক ইয়েমেনের বন্দরশহরে সৌদির হামলায় প্রাণ গেল ৬ জনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন, সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গণপিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও চিত্রনায়ক শান্তর লাশ কবর থেকে তোলা হবে ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির অপেক্ষায় পরিবার দক্ষ ‘রেমিট্যান্স যোদ্ধা’ গড়তে নিরাপদ অভিবাসনের পাঠ-সনদ নিয়ে পাড়ি বিদেশে হাজীগঞ্জ বাজারে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি অপসারণের দাবিতে স্মারকলিপি মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৮ জন ৭ মামলায় জামিন পাওয়ার পর পল্টনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান মতলবে বনিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র উত্তোলন হাজীগঞ্জে সড়কের উপর ৪২ টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে পাথর ঢালাইয়ের কাজ, স্থানান্তরের অর্থ নিয়ে দোটানায় পল্লী বিদ্যুৎ ও সড়ক বিভাগ