শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২৬ | ৮:০১
Link Copied Successfully!

চলমান ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে এবং এর পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কমে আসবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, তার ধারণা ইরান যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যেই শেষ হতে যাচ্ছে। সম্ভবত আগামী মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই সংঘাতের সমাপ্তি ঘটবে। রিপাবলিকানদের জন্য নির্বাচনকে জটিল করতেই প্রতিপক্ষ সময়ক্ষেপণ করার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন, তবে সাধারণ জনগণ প্রকৃত বিষয়টি বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

যুদ্ধের ধাক্কায় বিশ্বজুড়ে তেলের বাজার অস্থির হয়ে ওঠা এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আশ্বাস দেন, যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটলেই জ্বালানি তেলের দাম দ্রুত স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

এদিকে গাজা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে নিজের প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলকে সহায়তার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গাজার সহিংসতা থামানো সম্ভব হয়েছে এবং জিম্মিদের ফিরিয়ে আনা হয়েছে।

ট্রাম্প দাবি করেন, বর্তমান গাজা পরিস্থিতি আগের চেয়ে অনেক শান্ত এবং সেখানে মার্কিন উদ্যোগে ইতিবাচক পরিবেশ ও সম্পর্ক তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইভার প্রেমে বাংলাদেশে চীনা যুবক, ধর্ম বদলে বিয়ে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হবে: মেয়র প্রার্থী হাসান মিয়াজী কচুয়ায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প রাজধানীতে পৃথক স্থান থেকে চার ম’র’দে’হ উদ্ধার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্য-পরিষদ সদস্যদের শপথ কোস্ট গার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ নারীর জীবন রক্ষা ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তানের মৃত্যু চাঁদপুরে ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তার করলো ডিএমপি মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশি নারী হকি দল রাজারগাঁওয়ে ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের গণসংযোগ ও আলোচনা সভা মতলবে বাসের চাপায় অটোবাইক যাত্রী নিহত, আহত ৪ ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শাহরাস্তিতে মোবাইলে ব্যস্ত চিকিৎসক, অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুরের ঐক্যবদ্ধ বার্তা সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক