শিশুকে যৌন নিপীড়নের দায়ে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক

Reporter
শাহরাস্তি প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৩:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে জামালিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলামকে (৬৪) আটক করা হয়।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী প্রতিদিন আমিনুল ইসলামের বাসায় আরবি শিখতে যেত। এই সুযোগে আমিনুল ইসলাম শিশুটির বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করতো।

বিজ্ঞাপন

প্রতিদিনের ন্যায় সোমবার ২১ সেপ্টেম্বর সকালে শিশুটির সাথে একই ঘটনা ঘটলে শিশুটি স্কুলে গিয়ে কান্নায় ভেঙে পড়ে।

এসময় স্কুল শিক্ষিকা সামছুন্নাহারের নজরে পড়লে শিশুটি তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা জানান।

স্কুল শিক্ষিকা শিশুটির পরিবারকে এ বিষয়ে অবগত করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন শাহরাস্তি মডেল থানায় অবহিত করেন।

বিজ্ঞাপন

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান শিশুটিকে জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামকে সোমবার গভীর রাতে আটক করে।

এবিষয়ে শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি সংবাদ পেয়েই গুরুত্বের সাথে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে মামলা হয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ঈদগাহের পাশে মসজিদ ও মক্তব নির্মাণ নিয়ে জটিলতা: সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল চাঁদপুরে চক্ষু রোগের বিশেষজ্ঞদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো বাকিলায় শিক্ষার্থীদের মাঝে মাওলানা এ.এস.এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের বই বিতরণ চাঁদপুরে মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ শিশুকে যৌন নিপীড়নের দায়ে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক ইয়েমেনের বন্দরশহরে সৌদির হামলায় প্রাণ গেল ৬ জনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন, সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গণপিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও চিত্রনায়ক শান্তর লাশ কবর থেকে তোলা হবে ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির অপেক্ষায় পরিবার দক্ষ ‘রেমিট্যান্স যোদ্ধা’ গড়তে নিরাপদ অভিবাসনের পাঠ-সনদ নিয়ে পাড়ি বিদেশে হাজীগঞ্জ বাজারে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি অপসারণের দাবিতে স্মারকলিপি মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৮ জন ৭ মামলায় জামিন পাওয়ার পর পল্টনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান মতলবে বনিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র উত্তোলন হাজীগঞ্জে সড়কের উপর ৪২ টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে পাথর ঢালাইয়ের কাজ, স্থানান্তরের অর্থ নিয়ে দোটানায় পল্লী বিদ্যুৎ ও সড়ক বিভাগ