
বাকিলায় শিক্ষার্থীদের মাঝে মাওলানা এ.এস.এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের বই বিতরণ


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে দোয়া, সবক ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সকালে মাওলানা এ.এস.এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের উদ্যোগ ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল হাসানের অর্থায়নে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা এ.এস.এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের উপদেষ্টা ও ৪ নং কালচোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।


মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হেদায়েত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম তপদার।
এ সময় মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন ও আরবি প্রভাষক মাওলানা আল-আমিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ+ পাওয়ায় মো. জুবায়ের হোসেন ও মুসফিকা আক্তার এবং আলিম পরীক্ষায় এ+ পাওয়ায় মো. রাকিব আল হাসান ও মেহারুন্নেছা নুসরাতকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া নবীন শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তাদের হাতে বই তুলে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




























