৭ মামলায় জামিন পাওয়ার পর পল্টনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ | ৯:৪০
Link Copied Successfully!

সাতটি মামলায় জামিন পাওয়ার পর রাজধানীর পল্টন মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজীকে।

​সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

​এদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে হেলাল উদ্দিন মিয়াজীকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই আদালত গ্রেপ্তার দেখানোর বিষয়ে উভয়পক্ষের শুনানি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

​শুনানিতে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম আদালতকে জানান, হেলাল উদ্দিন ইতিমধ্যে সাতটি মামলায় জামিন লাভ করেছেন। এরপরও নতুন করে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া যাতে কাউকে এভাবে গ্রেপ্তার বা হয়রানি না করা হয়, সে বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রুল ও নির্দেশনা রয়েছে। তবে আদালত এসব আইনগত বিষয় আমলে না নিয়ে তাকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

​শুনানি শেষে বিচারক পল্টন মডেল থানার হত্যাচেষ্টা মামলায় তার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন, সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গণপিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও চিত্রনায়ক শান্তর লাশ কবর থেকে তোলা হবে ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির অপেক্ষায় পরিবার দক্ষ ‘রেমিট্যান্স যোদ্ধা’ গড়তে নিরাপদ অভিবাসনের পাঠ-সনদ নিয়ে পাড়ি বিদেশে হাজীগঞ্জ বাজারে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি অপসারণের দাবিতে স্মারকলিপি মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৮ জন ৭ মামলায় জামিন পাওয়ার পর পল্টনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান মতলবে বনিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র উত্তোলন হাজীগঞ্জে সড়কের উপর ৪২ টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে পাথর ঢালাইয়ের কাজ, স্থানান্তরের অর্থ নিয়ে দোটানায় পল্লী বিদ্যুৎ ও সড়ক বিভাগ হাজীগঞ্জে মোবাইল না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলেন ছোট্ট সন্তান দশ বছরে ইলিশ গবেষণা কোটি কোটি টাকার ১৫ প্রকল্প, শুধুই কাগজ-কলমে বলছেন জেলে ও ব্যবসায়ীরা হাজীগঞ্জে এলাকাবাসীর ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে দাম্পত্যের টানাপোড়েন ও প্রতারণার অভিযোগ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল কচুয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর সব পদ স্থগিত সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত