হাজীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬ | ১:০৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কৃষক গ্রুপের মধ্যে ৮১টি বিভিন্ন ভারী কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এদিন দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

এসময় তিনি বলেন, সরকার কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বিতরণ করছে। আপনারা যারা কৃষক গ্রুপের মাধ্যমে এসব যন্ত্রপাতি পাচ্ছেন, তারা এর সর্বোচ্চ সদ্ব্যবহার করবেন। এসব যন্ত্রপাতি কারো কাছে বিক্রয় কিংবা হস্তান্তরযোগ্য নয়।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ্’র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারীসহ উপকারভোগী একাধিক কৃষক।

কৃষি কর্মকর্তা জানান, বিতরণকৃত কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে, ৯টি ধান কর্তন যন্ত্র (সাপ্লাই অফ রিপার), ১১টি ধান মাড়াই যন্ত্র, ১১টি ফুট পাম্প, ৫টি বেড প্ল্যান্টার (সাপ্লাই অফ বেড মেকার কাম প্ল্যান্টার), ৬টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২৮টি হ্যান্ড স্প্রেয়ার, ১১টি এলএলপি।

এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসাইন, মো. আহসানুজ্জামান, মো. শাহাদাত হোসেন ও শাহপরানসহ অন্যান্য কৃষি কর্মকর্তা, কৃষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ