চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের একাংশের প্রশিক্ষণ ছাড়াই মিলছে সার্টিফিকেট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ২:১৫
Link Copied Successfully!

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের প্রশিক্ষণ ছাড়াই মিলছে সার্টিফিকেট। অধ্যক্ষের অর্থের লোভে ১শ সিটের বিপরীতে ৪শ ভর্তি করায় শত শত বিদেশগামীরা অব্যবস্থাপনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

সঠিকভাবে প্রশিক্ষণ পেতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সার্টিফেকেট বাণিজ্য বন্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান তারা।

বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন দিনের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিতে আসা কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি ব্যাচে ১শ প্রশিক্ষণার্থী নেয়ার কথা থাকলেও সেখানে ভর্তি করানো হচ্ছে চার শতাধিক। প্রতি ব্যাচে প্রতিদিন ৬ জন প্রশিক্ষক পাঠদান করানোর নিয়ম থাকলেও মাত্র ২ জন প্রশিক্ষক দিয়ে এক কক্ষে সামলানো হয় চারশ প্রশিক্ষণার্থীদের।

বিজ্ঞাপন

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আসন সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ, প্রশিক্ষক সংকট ও ডিজিটাল হাজিরার উপস্থিতির আড়ালে চলছে বাণিজ্য। শুধু হাজিরা দিয়েই সার্টিফিকেট নেয়ার এই অনিয়মের মাধ্যমে অধ্যক্ষের যোগসাজশে ভুয়া ভাউচার বানিয়ে হাতিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার টাকা।
সরজমিনে গিয়ে কথা হয় একাধিক প্রশিক্ষণার্থীরে সাথে। তারা জানান, এখানে সিট আছে ২০০, লোক আছি ৪০০ প্লাস, তাই বাইরে থেকে ক্লাস করতেছে সবাই। ভিতরে লোক আছে, বাইরে থেকে শুনছেন তারা।

প্রশিক্ষণার্থী রিফাত মজুমদার বলেন, ‘আমরা দাঁড়িয়ে রইছি, আমরা টাকা দিয়া এখানে ট্রেনিং নিতে আসছি, ঠিক আছে? কিন্তু আমরা সিট পাইতাছি না। এখানে লোক বসতে পারবে ২০০, স্যারেরা ভর্তি নিছে ১০০০ এর উপরে। আমরা এখন বাইরে দাঁড়িয়ে রইছি, কিছু নিচে আছে যারা হাঁটাউডা করতাছে, বসার সিট নাই।

কিভাবে কাজে আসবে? আমরা তো কোনো এখানে কথাই শুনতে পারতাছি না, আমরা সার্টিফিকেট দিয়ে কি করব? সার্টিফিকেট আমরা কিছু শিখতে পারতাছি না। আমরা ওদিকে বসলে না শিখতে পারব, আমাদের তো ওদিকে বসার কোনো প্লেস নাই। ঠিক আছে? আমরা এদিকে বাইরে দাঁড়িয়ে রইছি, অনেক কষ্ট হইতাছে কিন্তু বসার জায়গা নাই।’

বিজ্ঞাপন

আরেক প্রশিক্ষণার্থী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, ‘ যতটুকু বুঝি যে আমাদের তিন দিনের ট্রেনিংটা আমাদের খুবই প্রয়োজন। কিন্তু আমি আজকে সহ দ্বিতীয় দিন আসছি। আমি প্রথম দিনেও বসতে পারি নাই, আজকেও বসতে পারি নাই। বাইরে থেকে দাঁড়িয়ে আমি ক্লাস শুনতে হচ্ছে আর কি।

দেখা গেছে ঠিকমতো ক্লাসগুলো শুনতে পারতেছি না বা আমি পরিপূর্ণ শিখতেছি না যে এখানে কি শিখাচ্ছে। যেহেতু আমি প্রথম আমার… মানে কি ক্লাস হচ্ছে, কি ট্রেনিং, বাইরে কিভাবে যাব প্রসেসিংগুলো আমার জানার খুবই আগ্রহ কিন্তু আমি পরিপূর্ণভাবে ক্লাসে যাইতে পারতেছি না, ক্লাসও শুনতে পারতেছি না।

আমি এখানে আসছি তো সার্টিফিকেটের জন্যই। কিন্তু আমি সার্টিফিকেট পাবো ঠিক আছে, কিন্তু আমি পরিপূর্ণ এখানে কি শিখাচ্ছে, আমি ওইটা হচ্ছে মানে বুঝতে পারতেছি না।’

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শুধুমাত্র আগস্ট মাসে ৮শ সিটের বিপরীতে প্রশিক্ষণে ভর্তি হয়ে সার্টিফিকেট নিয়েছেন ২২শ ১০জন।

তিনদিনের সঠিক প্রশিক্ষণ না নিয়ে বিদেশ গেলে কর্মীরা বিদেশের ভাষা, আইন, প্রবাসী ও তাদের পরিবারের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণ মূলক সেবা থেকে বঞ্চিত, কর্মপরিবেশ সম্পর্কে জানা না থাকায় প্রবাসজীবনে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

এখানে গিয়ে শুধু বসার সিট নয়, ওয়াশরুমের বেহাল দশা ও সুপেয় পানির সংকটসহ নানা অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন ক্ষুব্দ প্রবাসগামীরা।

প্রশিক্ষণ নিতে আসা আরিফুল ইসলাম বলেন, ‘এখন বাইরে আছি। আসছি তো ভেতরের ট্রেনিংয়ে, ভেতরে জায়গা নাই। এখন বাইরে পড়ছে। তো কত মানুষ জানা রইছে, সিট পায় নাই। কোনো চেয়ার নাই, রুমগুলো ছোট। ওয়াশরুমের অবস্থা বেশি ভালো না। এখানে মানুষের খুবই অবস্থা খারাপ বর্তমান। ওয়াশরুমে আমরা কালকে গেলাম, অবস্থা খুবই খারাপ। পানিটা আসে নাই ঠিক কইরা। আসে, তারপরও আস্তে আস্তে।

একাধিকবার প্রবাসে যাওয়া আসা লোকমান বেপারী বলেন, ‘আসলে ট্রেনিং করার অনেক উপকার আছে। যারা নতুন তাদের জন্য অনেকটা জাস্ট অনেক কিছু শিখায়, অনেক কিছু দিক নির্দেশনা দেয়। জাস্ট কিভাবে চলবো, কিভাবে কি করবো, কোম্পানির সাথে কিভাবে আচরণ করবো, ডিউটি কিভাবে করবে, জাস্ট এগুলো অনেক কিছু শিখায়। এজন্য আসলে সবার জন্যই একটা উপকার এবং আগের জানাটা তো অনেক ইম্পর্টেন্ট, এজন্য বিদেশে যারা যায়, যারা যাইয়া অনেকটা ইজি হয়ে যায়।’

প্রশিক্ষণ নিতে আসা আশরাফুল বাহিরে ঘুরাফেরা অবস্থায় বলেন, ‘অনেকে বসতে পারে না। যেই প্লেসটা দিছে, এই প্লেসটা বসার মতো না। অনেকেই বাইরে বসে বসে বা বসার প্লেস নাই দেইখা বাইরে ঘুরাঘুরি করে। আর ভেতরে মনে করেন যেটুক জায়গার দরকার, মানুষ যেটুক যেরকম আসে, এরকম প্লেস নাই বসার মতো। কেউ শুনতে পায় কেউ শুনতে পায় না, যেরকম আমি নতুন, আমি আইসা কিছুই বুঝি নাই।’

টানা চারদিন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা গেল, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ দরজা-জানালার পাশে দাঁড়িয়ে ক্লাস করছে। আবার কেউ পুরো ক্যাম্পাসে, কেউ কেউ বাহিরে ঘুরাফেরা করছে।

তবে বাড়তি প্রশিক্ষণার্থীদের জন্য কিছু চেয়ার ব্যবস্থা করার কথা বললেও অনেকেই বাতাস খেতে বাহিরে ছুটে যান বলে দাবী অধ্যক্ষ শিরিন আক্তারের।

তিনি বলেন, ‘এখন এই ১০০ জায়গায় ৪০০ ভর্তি করাতে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না? এই যে কিছু সিট কিছু সিট যেটা দেখলেন, আরেকটা যে বিষয়টার জন্য লোকজন এই যে দেখেন যে ওই দেখা যায় যে, আমরা ক্লাসে বসাইয়া রাখলেও এরা বাতাস বাইরে বাতাস খাওয়ার জন্য বাইরে যায়। ঘুরাফেরা করে আমরা চেষ্টা করি যতদূর সম্ভব আমরা এদেরকে ক্লাসেই ধরে রাখার চেষ্টা করি এবং আমার শিক্ষকরা কন্টিনিউ থাকে।

এটা আমি বলতে পারি আমার একদম…
প্রশিক্ষণ ছাড়া সার্টিফিকেট নেওয়ার কোনো মূল্য আছে? না, না, না। এটা করে না। তাদের যে উদ্দেশ্য আসা, সেটা তো তাদের থাকতেই হবে, যে প্রশিক্ষণ তো তাদের নিতেই হবে।
তারাই লোকজনই মনে করে যে ভর্তি হইছি… ভর্তি হইছি এইটাই। যদি এমনি না আইসা সার্টিফিকেটটা পাই, উল্টো তারাই এইটা মনে করে। সবাইকে বললাম না যে, তাদের ধরে রাখলেও তারা চলে যায়। এক ব্যাচে ১০০ জন অনুমতি । আমি ইচ্ছা করলে ব্যাচ সংখ্যা বাড়াইতে পারি।’

নির্ধারিত আসনের অতিরিক্ত প্রশিক্ষণার্থী ভর্তি বন্ধ করা না হলে সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের মূল উদ্দেশ্য ব্যাহত এবং বিদেশে গিয়ে সমস্যায় পড়েন কর্মীরা। বিষয়টি সরকারের প্রবাসী মন্ত্রণালয়ে কঠোর নজরদারী ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী চাঁদপুরবাসীর।

মালয়েশিয়া যাওয়ার সরকারি প্রক্রিয়াকে কেন্দ্র করে মানুষ দ্রুত যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়াতে প্রশিক্ষণে হঠাৎ চাপ বেড়েছে বলে দাবী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লাক-শিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ চাঁদপুরে ডোপ টেস্টের উদ্যোগের পর পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই মামুন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু নারায়ণপুর সপ্রাবি মা সমাবেশ, আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে: সাবেক মেয়র এনামুল হক বাদল মতলব বাজার বনিক সমিতির নির্বাচন ১০ অক্টোবর ফনিসাইর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদগঞ্জ পাইলট বালিকার সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী বৈষম্য নয়, ইনসাফের ভিত্তিতে রাজারগাঁও গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি ফয়জুল্লাহ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বৈশাখী টিভির হাজীগঞ্জ প্রতিনিধি হলেন নুর মোহাম্মদ পাটোয়ারী চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের একাংশের প্রশিক্ষণ ছাড়াই মিলছে সার্টিফিকেট মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি ভ্রাম্যমান আদালতের অভিযান হাজীগঞ্জ অনুমতি ছাড়া পুকুর ভরাট, ড্রেজার পাইপ ধ্বংস হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদপুরে সিএনজি-প্রাইভেটকার-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: হুইপ আশরাফ উদ্দিন চাঁদপুরে তিন বিচারককে অনতিবিলম্বে প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ অ্যাবহত চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে, আক্রান্ত ছাড়িয়েছে সহস্রাধিক মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজী আর বেঁচে নেই