
মতলবে বনিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র উত্তোলন


মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাংবাদিক মাহফুজ মল্লিক। গত ২১ সেপ্টেম্বর বিকাল ৩টায় মতলব বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকদের নিয়ে নির্বাচন কমিশনার উপজেলা যুব উন্নয়ন অফিসার আ.ক.ম. মুহসিন এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও সাবেক কমিশনার মল্লিক মোঃ শাহজাহান, সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম, ব্যবসায়ী ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, ব্যবসায়ী ও যুবদল নেতা সাইফুল ইসলাম রনি, বিএনপি নেতা ও ব্যবসায়ী সফিক মল্লিক, ব্যবসায়ী ও যুবদল নেতা মাসুদুল হক সোহাগ, বিজয় মৃধা, সৌরভ টেলিকমের মালিক জালাল ফরাজী,কথা টেলিকমের রঞ্জন ঘোষ, জাহানারা অফসেট প্রেস এর মালিক মাকসুদ মল্লিক, ব্যবসায়ী বাবুল প্রধান,ইসমাইল, সাংবাদিক ফজলে রাব্বি ইয়ামিন,সমীর ভট্টাচার্য বলু, দিপু সরকার, সাইফুল ইসলাম সবুজ ও সাংবাদিক আনোয়ার গাজী প্রমুখ।
প্রচার সম্পাদক পদপ্রার্থী মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টার এন্ড অফসেট প্রেসের স্বত্বাধিকারী মাহফুজ মল্লিক বলেন,আমি দীর্ঘ প্রায় ৩২ বছর যাবৎ মতলব বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। সকল ব্যবসায়ীদের সাথে তার পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে তিনি প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বরের নির্বাচনে প্রচার সম্পাদক পদে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করার জন্য সকল ভোটারদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন মাহফুজ মল্লিক।





























