
হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি আবু সাঈদ রাসেল পাটওয়ারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।
তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ফলাফলের মাধ্যমে সফলতা অর্জন করে তোমরা জীবনের প্রথম ধাপ অতিক্রম করেছ। তোমাদেরকে আরো সামনে এগিয়ে যেতে হবে। আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, এ জন্য স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রমি হতে হবে। সরকার তোমাদের পাশে আছে এবং থাকবে। মনে রাখতে হবে জীবনে সফলতা পেতে হলে, আত্মবিশ্বাসী হতে হবে। তবে পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। কারণ, ভালো মানুষ না হলে তোমাদের সফলতা মূল্যহীন হয়ে পড়বে।


অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, জলছবির সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ফখরুল হাসান।
প্রধান শিক্ষক আশিষ মজুমদারের সভাপতিত্বে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শুকুরুল আলম, ইউনিয়ন ইউনিয়ন বিএনপি নেতা মোবাশ্বের মোল্লা, আব্দুল মমিন, সোহেল, বিল্লাল হোসেন রবিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. খোরশেদ আলম।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বয়াক শামছুল আলম সূর্য ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মজুমদারের যৌথ উপস্থাপনায় বক্তব্য শেষে গোল্ডেন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ রাসেল পাটওয়ারীর পক্ষ থেকে ল্যাপটপ ও অন্যান্য শিক্ষার্থীদের বই প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মুশফিকা ও গীতা থেকে পাঠ করেন স্মৃতি মজুমদার। এরপর অতিথিবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজেদুল হক ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।



























