নিশ্চিন্তপুর গোল্ডকাপে মিলারচরকে হারিয়ে মতলব পৌর একাদশের জয়

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৬ | ৮:৪২
Link Copied Successfully!

মতলব উত্তরে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের আয়োজনে নিশ্চিন্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মিলারচর একাদশকে ১-০ গোলে পরাজিত করেছে মতলব পৌর একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু।

দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এরফান হোসেন ভুট্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, মো. আশরাফুল আলম সরকার, মো. সুমন প্রধান ও মো. মুরাদ বেপারী।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বেনু বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়তা করে।

তিনি টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

খেলায় দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব পৌর একাদশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে সর্বোচ্চ পাস ডিগ্রি কলেজে, সর্বনিন্ম বলাখাল মকবুল আহমেদ কলেজে শাহরাস্তিতে এইচএসসির ফলাফল বিপর্যয় অর্ধেকের বেশি অকৃতকার্য নিশ্চিন্তপুর গোল্ডকাপে মিলারচরকে হারিয়ে মতলব পৌর একাদশের জয় ফ্যাশন, কসমেটিকস ও ট্রেন্ডিং পণ্যের সমাহার নিয়ে হাজীগঞ্জে আসছে ‘Smrity’s Collection’ শাহরাস্তিতে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক নজরুল এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে কচুয়া থানার ওসির বার্তা চাঁদপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন চাঁদপুরে পচা ইলিশ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা হাজীগঞ্জে এইচএসসি ফলে উদ্বেগ, অধিকাংশ কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মনোরম পরিবেশে যাত্রা শুরু ‘বটঘর টি হাউজ মায়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইলেন রাজারগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম বেপারি মতলবের ঊষার স্পোর্টিং ক্লাব একসময় সুনাম বয়ে আনবে: জাকির হোসেন কামাল হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন মতলবে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণহীন দুই শতাধিক ট্রাক্টর সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু আর নেই চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত