হাজীগঞ্জে সর্বোচ্চ পাস ডিগ্রি কলেজে, সর্বনিন্ম বলাখাল মকবুল আহমেদ কলেজে

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৬ | ১০:০৮
Link Copied Successfully!

আজ শনিবার ৩১ অক্টোবর প্রকাশিত এইচ এস সি পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলার ৯টি কলেজের মধ্যে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাশ করেছে। প্রতিষ্ঠানটি থেকে ৭৬৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪০৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পাশের ৫৩ ৩৯ শতাংশ

অপর দিকে সর্বনিন্ম পাসের হার ও ধারাবাহিক ফল বিপর্যয়ে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১১ জন। পাসের হার ১২.৭৯ শতাংশ।

হাজীগঞ্জ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৪৪.৩৪ শতাংশ। যা গত চারবছরের মধ্যে সর্বনিন্ম। এ বছর উপজেলা থেকে ২ হাজার ৭১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১ হাজার ২০৩ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, ২০২২ সালে পাসের হার ছিল প্রায় শতভাগ (৯৭.১২)। পরবর্তীতে ২০২৩ সালে ৭৭.৯৭ শতাংশ, ২০২৪ সালে ৬৭.৮৬ শতাংশ এবং ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৫৭.৩০ শতাংশে। এ বছর (২০২৬) আরো কমে দাঁড়ায় মাত্র ৪৪.৩৪ শতাংশে।

এ বছর ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৮ জন। পাসের হার ৩৩.৯৩ শতাংশ। নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩০ জন। পাসের হার ২৩.৪৪ শতাংশ। দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫৮ জন। পাসের হার ৫২.২৫ শতাংশ।

কাকৈরতলা জনতা কলেজ থেকে ১০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫৫ জন। পাসের হার ৫৫.৫৮ শতাংশ। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩০ জন। পাসের হার ৩০.৬১ শতাংশ। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন থেকে ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৫ জন। পাসের হার ৪৮.৩৮ শতাংশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে সর্বোচ্চ পাস ডিগ্রি কলেজে, সর্বনিন্ম বলাখাল মকবুল আহমেদ কলেজে শাহরাস্তিতে এইচএসসির ফলাফল বিপর্যয় অর্ধেকের বেশি অকৃতকার্য নিশ্চিন্তপুর গোল্ডকাপে মিলারচরকে হারিয়ে মতলব পৌর একাদশের জয় ফ্যাশন, কসমেটিকস ও ট্রেন্ডিং পণ্যের সমাহার নিয়ে হাজীগঞ্জে আসছে ‘Smrity’s Collection’ শাহরাস্তিতে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক নজরুল এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে কচুয়া থানার ওসির বার্তা চাঁদপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন চাঁদপুরে পচা ইলিশ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা হাজীগঞ্জে এইচএসসি ফলে উদ্বেগ, অধিকাংশ কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মনোরম পরিবেশে যাত্রা শুরু ‘বটঘর টি হাউজ মায়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইলেন রাজারগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম বেপারি মতলবের ঊষার স্পোর্টিং ক্লাব একসময় সুনাম বয়ে আনবে: জাকির হোসেন কামাল হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন মতলবে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণহীন দুই শতাধিক ট্রাক্টর সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু আর নেই চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত