চাঁদপুরে পচা ইলিশ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

Reporter
মো. হোসেন বেপারী
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৬ | ৩:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে অভিযান চালিয়ে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণ করায় এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মো. নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। এ সময় জব্দ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়।

অভিযানকালে মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য মো. বিপ্লব সরকার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা হাজীগঞ্জে এইচএসসি ফলে উদ্বেগ, অধিকাংশ কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মনোরম পরিবেশে যাত্রা শুরু ‘বটঘর টি হাউজ মায়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইলেন রাজারগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম বেপারি মতলবের ঊষার স্পোর্টিং ক্লাব একসময় সুনাম বয়ে আনবে: জাকির হোসেন কামাল হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন মতলবে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণহীন দুই শতাধিক ট্রাক্টর সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু আর নেই চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বদরপুর দাখিল মাদ্রাসায় সমাবেশ, নারায়ণপুরবাসীকে সব সুযোগ সুবিধা দেয়া হবে: এনামুল হক বাদল হাজীগঞ্জে টপসয়েল কাটার কারনে একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী ও আলোচনা সভা জেলা পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় নবম স্থান অর্জন , আব্দুল্লাহ আল মাহীদকে নিয়ে সুবিদপুর দারুল কুরআন মাদরাসায় আনন্দ র‍্যালি স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি দুর্নীতি, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু