মতলবের ঊষার স্পোর্টিং ক্লাব একসময় সুনাম বয়ে আনবে: জাকির হোসেন কামাল

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২৬ | ১১:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঊষার স্পোর্টিং ক্লাবের সাধারণ সভা ও ২০২৬ সালের এসএসসি ক্লাবের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর বেলা এগারোটায় মতলব কমিউনিটি সেন্টারে সাধারণ সভা ও পরিচিতি সভা এবং ক্লাবের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ঊষার স্পোর্টিং ক্লাবের সভাপতি জহিরুল হক জহিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুন্না ও ধারা ভাস্যকার ফয়সাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেএফটি কলেজের স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব আমার জাকির হোসেন কামাল। তিনি বলেন,ঊষার স্পোর্টিং ক্লাব ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে যেভাবে ক্লাবের পরিকল্পনা নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে জেলার মধ্যে অন্যতম একটি ক্লাব হিসেবে পরিচিত লাভ করবে।

এ ক্লাবের ৩৫ জন সদস্য ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এটি সত্যি প্রশংসনীয় কাজ।এমন উদ্যোগ কোন ক্লাবে দেখিনি।

তিনি আরো বলেন,শুধু লেখাপড়া করলেই প্রকৃত মানুষ হওয়া যায়না।প্রকৃত মানুষ হতে হলে অনেকগুলা গুণাবলী থাকা প্রয়োজন। শরীর এবং মন দুটি স্বাস্থ্য। একটি হচ্ছে শারীরিক স্বাস্থ্য আরেকটি হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য ঠিক রাখে খেলাধুলা।মানসিক স্বাস্থ্য ঠিক রাখে বিতর্ক আবৃতি,গল্প কবিতা। কবিতা পড়তে হবে গান শুনতে হবে বিকেলে খেলাধুলা করতে হবে।কিন্তু খেলার ছলে
দুষ্টুমি করা যাবে না। নিয়ম ভঙ্গ করা যাবে না, নিয়ম নীতি মানতে হবে। তাহলেই একদিন তুষার স্পোর্টিং ক্লাব অনেক দূর এগিয়ে যাবে। ঊষার স্পোর্টিং ক্লাবের সকল ভাল কাজের সাথে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচীব এমদাদ হোসেন খান, মতলব পৌর বিএনপির মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান। আরো বক্তব্য রাখেন তুষার স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক আলভী সরকার,সহ ক্রিড়ী সম্পাদক হাসান তানভীর, সদস্য অভি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঊষার স্পোর্টিং ক্লাবের সদস্য তাহসীন ও গীতা পাঠ করেন সদস্য ঈশান।

বিজ্ঞাপন

আলোচনা শেষে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ!