আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২৬ | ১০:৪০
Link Copied Successfully!

জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠিত হতে যাওয়া এ সফরে দুই দেশের বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রোববার (২৪ অক্টোবর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর।

​সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ ২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। বৈঠকে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সফরসূচিতে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য প্রদানসহ জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, জেট্রো, জেবিআইসি ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদর দফতর ও টয়োটার কারখানা পরিদর্শনের কর্মসূচীও রাখা হয়েছে।

​পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক সই কিংবা সহযোগিতার ঘোষণা আসতে পারে। একই সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, রোহিঙ্গা সংকট সমাধান, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো আলোচনায় স্থান পাবে। সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হওয়ার পাশাপাশি উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মোল্লা ইমন চ্যাম্পিয়ন চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক