শাহরাস্তিতে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন

Reporter
মো.ফয়সাল আহমদ
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৬ | ৭:৫৯
Link Copied Successfully!

‘নতুন রূপে নতুন সাজে, মাপে দামে ও ব্র্যান্ডের বিশ্বস্ত প্রতিষ্ঠান’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে মেসার্স সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো.ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আক্তার হোসেন পাটওয়ারী, সেচ্চাসেবক দলের আহবায়ক মাসুদ সিকদার, ছাত্রদলের উপজেলা আহবায়ক এবিএম পলাশ, সেভেন রিং কোম্পানির ম্যানেজার মোতালিব হোসেন, এরিয়া ম্যানেজার ফায়েজুর রহমান, হান্নান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী,বিশিষ্ট ব্যবসায়ী হাজী মহিন উদ্দিন ও লেয়াকত আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান। পরে আগত অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মেসার্স সুন্দরবন স্টিল কর্পোরেশন দীর্ঘদিন ধরে শাহরাস্তির কালিয়াপাড়ায় প্রথম শাখার মাধ্যমে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও ক্রেতাদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে শাহরাস্তি গেইট সংলগ্ন দোয়াভাঙ্গা পূর্ব বাজারে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখার যাত্রা শুরু করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নিশ্চিন্তপুর গোল্ডকাপে মিলারচরকে হারিয়ে মতলব পৌর একাদশের জয় ফ্যাশন, কসমেটিকস ও ট্রেন্ডিং পণ্যের সমাহার নিয়ে হাজীগঞ্জে আসছে ‘Smrity’s Collection’ শাহরাস্তিতে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক নজরুল এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে কচুয়া থানার ওসির বার্তা চাঁদপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন চাঁদপুরে পচা ইলিশ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা হাজীগঞ্জে এইচএসসি ফলে উদ্বেগ, অধিকাংশ কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মনোরম পরিবেশে যাত্রা শুরু ‘বটঘর টি হাউজ মায়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইলেন রাজারগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম বেপারি মতলবের ঊষার স্পোর্টিং ক্লাব একসময় সুনাম বয়ে আনবে: জাকির হোসেন কামাল হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন মতলবে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণহীন দুই শতাধিক ট্রাক্টর সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু আর নেই চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বদরপুর দাখিল মাদ্রাসায় সমাবেশ, নারায়ণপুরবাসীকে সব সুযোগ সুবিধা দেয়া হবে: এনামুল হক বাদল হাজীগঞ্জে টপসয়েল কাটার কারনে একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস