POPULAR BD NEWS
Popular BD News Logo

নিশ্চিন্তপুর গোল্ডকাপে মিলারচরকে হারিয়ে মতলব পৌর একাদশের জয়

সুমন আহমেদ | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬ | সময়: ৮:৪২ অপরাহ্ণ

মতলব উত্তরে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের আয়োজনে নিশ্চিন্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মিলারচর একাদশকে ১-০ গোলে পরাজিত করেছে মতলব পৌর একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু।

দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এরফান হোসেন ভুট্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, মো. আশরাফুল আলম সরকার, মো. সুমন প্রধান ও মো. মুরাদ বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বেনু বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়তা করে।

তিনি টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

খেলায় দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব পৌর একাদশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন