খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২৬ | ৬:৫৯
Link Copied Successfully!

চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুর দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন ফতেপুর পূর্ব  ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন মিয়া।

জানা যায়, গত ২৪ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খায়রুল হাসান বেনু। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে খায়রুল হাসান বেনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ দোয়া  কামনা করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন সিপাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সালাউদ্দিন ইসলামাবাদী।

এ সময় ফতেপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল কুদ্দুস, যুবদল নেতা নূর ইসলাম দেওয়ান, শ্রমিকদল নেতা ইব্রাহিম বেপারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ!