চাঁদপুরে অর্ধ কোটি টাকার ভারতীয় কাপড় ও জিরা জব্দ, আটক ১

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৬ | ৩:১৪
Link Copied Successfully!

চাঁদপুরে পুলিশের অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় ২৩ বস্তা চোরাই কাপড় ও ৪৫ বস্তা জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাবিব বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালগাছতলা এলাকা থেকে এসব জব্দ করা হয়।
এসময় ব্যবসায়ী হাবিব বেপারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র সিলেট থেকে ঢাকায় না নিয়ে চাঁদপুরে ভারতীয় কাপড় ও জিরা এনে মজুত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই গাজী কালাম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

অভিযানে পরিত্যক্ত একটি ঘর থেকে ৪৫ বস্তা জিরা এবং একটি ভবন থেকে ২৩ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ সময় বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় হাবিব বেপারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাবিব অবৈধভাবে ভারতীয় পণ্য এনে বাড়িতে মজুত করতেন। পরে সুযোগ বুঝে এসব পণ্য রাতের আঁধারে ঢাকার কাওরান বাজারে বিক্রি করা হতো। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

বিজ্ঞাপন

জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। তবে সঠিক মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, জব্দকৃত মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারলে তাকে ফেরত দেওয়া হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সংক্ষিপ্ত সফরে স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শনে রেল সচিব জমকালো আয়োজনে দাসাদী অগ্নিশিখা ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন