মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৬ | ১০:১৬
Link Copied Successfully!

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সার্বিক কার্যক্রমে বিভিন্ন আর্থিক গরমিল, ক্ষমতার অপব্যবহার ও সাংগঠনিক নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের নানা অনিয়মের তথ্য উঠেছে।

চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব এসব তথ্য তুলে ধরেন।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদের ব্যাংক হিসাব বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখায় পরীক্ষা করে একাধিক আর্থিক গরমিল চিহ্নিত করা হয়েছে। ব্যাংক হিসাব স্টেটমেন্ট পর্যালোচনা করে দেখা গেছে, বিভিন্ন সময় কর্মচারীদের মাধ্যমে উত্তোলিত অর্থ এবং জেলা ও বিভিন্ন উপজেলা কমান্ডের লেনদেনের তথ্যে ব্যাপক অসঙ্গতি রয়েছে।

বিজ্ঞাপন

​এছাড়া বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোকান বরাদ্দ, ভাড়ার অর্থ আদায় এবং সম্পত্তি ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের বিষয়টিও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। কমপ্লেক্সের বিভিন্ন কক্ষের সঠিক ব্যবহার না হওয়া এবং প্রশাসনিক অসচ্ছতার বিষয়ে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়।

​সাংগঠনিক অনিয়মের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা ইউনিট কমান্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী হাসেমের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে পদের অপব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তারা। এ অভিযোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

​সংগঠনের জেলা নেতৃত্ব জানান, এসব আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইউএনওর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফিরলেন শাহরাস্তির সেই বৃদ্ধ মা কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে মতলব আল রশিদ ক্লাবের সংবর্ধনা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ হাজীগঞ্জে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ইঞ্জি. মমিনুল হক এমপি’কে অলিপুর উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন সাংবাদিকদের কুত্তার মতো পিটানো দরকার : এনায়েতুল্লাহ আব্বাসী শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ফারুক হোসেন মিয়াজি হাজীগঞ্জে দুর্গাপূজায় ২ দিন হোমিওপ্যাথিক ঔষধের দোকান বন্ধ ফরিদগঞ্জে ইত্তেফাকের সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা, রক্তাক্ত জখম হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের শতবর্ষ পুর্তি উদযাপনে মতবিনিময় সভা প্রোগ্রামটি হবে রাজনীতির উর্ধ্বে ও সার্বজনিন: ইঞ্জি. মমিনুল হক এমপি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ধর্ম নয়, সবার আগে পরিচয় আমরা বাংলাদেশি’: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সুদানে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত শাহরাস্তি পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আক্তার হোসেন পাটোয়ারী ঊষার স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন সভাপতি জহির, সম্পাদক মুন্না আলীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জনতার কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু