ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৬ | ৯:৫০
Link Copied Successfully!

এনআইডি কার্ড, ছবি, নগদ নাম্বারের একাউন্ট ও নগদ ৫ হাজার টাকা দিলেই অল্প কয়েক দিনের মধ্যে বিভিন্ন ভাতার কার্ড করে দিতে পারি। মিছ হবেনা এবং ঘুরাঘুরিও করতে হবে না এবং অফিসেও যাইতে হবে না।অনেকের কার্ড করে দিয়েছি, তারা ভাতাও পাইতাছে।

এভাবেই ভাতাভোগী সুবিধার কথা বলে এলাকার মানুষের কাছ থেকে হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কুলছুমা বেগম নামে এক মেম্বারের বিরুদ্ধে। সে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার।

ওই ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডের মধ্যে একমাত্র কুলছুমা বেগমের বিরুদ্ধেই ভাতার কার্ড করে দেয়ার নামে অসহায় মানুষদের কাছ থেকে কার্ড প্রতি ৫ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছেন।

বিজ্ঞাপন

ওই ওয়ার্ডের আশ্বিনপুর গ্রামের হতদরিদ্র মনির হোসেন প্রধান নামক এক ব্যক্তিকে পঙ্গু ভাতা করে দেওয়ার নামে ৫ হাজার টাকা নিয়েছে গত কয়েকমাস আগে। হয়ে যাবে, হয়ে যাচ্ছে বলে বলে তাকে সান্তনা দেন কুলছুমা মেম্বার। কাজ না হওয়ায় তার টাকা ফেরত চাওয়ায় উল্টো ভুক্তভোগী মনির হোসেন প্রধানকে ভয়ভীতি দেখায়। মনির হোসেন বলেন,মানুষের কাছ থেকে ধার দেনা করে কুলসুমা মেম্বারকে তার বাড়ীতে গিয়ে ৫ হাজার টাকা দিয়েছি। টাকা ফেরত চাইলে নানা ধরনের অজুহাত দেখায়।

প্রতিবেদক নিজে ভুক্তভোগী সেজে মঙ্গলবার রাতে মেম্বার কুলছুমা বেগমকে ফোন করা হয়।জানতে চাওয়া হয় বয়স্ক ভাতা কার্ড করতে কি কি লাগবে?তিনি বলেন,এনআইডি কার্ড,ছবি,নগদ নাম্বারের একাউন্ট ও নগদ ৫ হাজার টাকা লাগে। আপনি যার জন্য ভাতার কার্ড করাবেন তাকে ৫ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সকাল ৬ টায় আমাদের বাড়ীতে পাঠাবেন।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, তার কর্মকান্ডের জন্য তিনিই জবাবদিহি করবে।আমার কিছুই করার নেই।মেম্বারকে বহুবার এ ব্যপারে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্রধর বলেন, আমার অফিসে বলা আছে কোন ধরনের ভাতার কার্ডের জন্য কোন ধরনের টাকা লেনদেন করা যাবে না। কোনো জনপ্রতিনিধি এসব কর্মকান্ডের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন,ইউপি সদস্য কুলছুমা বেগমের বিরুদ্ধে ভাতা ভোগীদের কাছ থেকে আর্থিক লেনদেনের অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ!