প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী কারাগারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৬ | ৬:০৫
Link Copied Successfully!

চাঁদপুরে প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার বিকালে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সি/ডব্লিউ মূলে (কাস্টডি ওয়ারেন্ট মূলে) সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মামলার বাদী মো. কবির হোসেন লিটন। মামলায় অভিযোগ করা হয়, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান ক্রয় বাবদ ৪২ লাখ টাকা নেওয়া হলেও বাদীকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় বাদী আদালতে ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।

এদিকে আদেশ ঘোষণার পর আদালত কক্ষে বাদী খুশিতে হাততালি দিলে বিচারক তা আদালত অবমাননা হিসেবে গণ্য করে বাদীকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু মতলব দক্ষিণে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এনামুল হক বাদল কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের মামলায় আদালতে স্বামী প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী কারাগারে সকল সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মিয়াজী প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, প্রতিবাদে মানববন্ধন কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জন একই পরিবারের কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত বহু কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদাদাবি ও হামলার অভিযোগ, ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশ কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতের দ্বারস্থ মাংস ব্যবসায়ী চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইল থেকে গ্রেপ্তার ৩ মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন দুর্গোৎসব পালনে আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে: ড.জালাল উদ্দিন এমপি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা: হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় অগ্নিকান্ড হাজীগঞ্জে দূর্গা পুজা মন্ডপে উপহার নিয়ে আসলেন ডিআইজি মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস এমপি জালাল উদ্দিনের সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি