চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৬ | ১১:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কারেন্টজাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে জেলা টাস্ক ফোর্সের আওতায় অভিযান পরিচালিত হয়।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন-শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) ও মো. রবিউল ইসলাম (১৯)। এসব জেলেদের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

বিজ্ঞাপন

অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অভিযানকালে ২০ জেলে আটক, ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

আটক ২০ জেলের মধ্যে মধ্যে ১৩ জনকে ১০ দিন করে সশ্রম কারাদণ্ড ও ৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং জন প্রতি এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দকৃত ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়। জব্দ জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ