পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৬ | ৩:০৪
Link Copied Successfully!

বাংলাদেশ পুলিশের যানবাহন সংকট দূর করা, জরুরি সেবার মানোন্নয়ন এবং সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম জোরদার করতে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য মোট ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুটি পৃথক প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্প দুটি অনুমোদনের জন্য আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২৫ অক্টোবর সচিবালয়ে একনেকের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

প্রস্তাবিত দুটি প্রকল্পের মধ্যে ৪ হাজার ৮২৯টি সাধারণ পরিচালন যানবাহন কেনার জন্য ৪ হাজার ৩২৮ কোটি টাকা এবং ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনার জন্য ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকারি অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া প্রকল্প দুটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।

প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের ৬৩৯টি প্রশাসনিক থানা বর্তমানে মাত্র ১ হাজার ২৩৭টি যানবাহন দিয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় সেবা দিচ্ছে। অর্থাৎ, প্রতিটি থানায় গড়ে দুটি করেও যানবাহন নেই। বিদ্যমান যানবাহনের প্রায় ৬৪ শতাংশের বয়স ১০ বছরের বেশি।

এ পরিস্থিতিতে নিয়মিত টহল, জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং প্রয়োজনের সময় দ্রুত পুলিশ সদস্যদের মোতায়েনে সমস্যা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্প দুটি বাস্তবায়িত হলে পুলিশের চলাচল ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়বে। পাশাপাশি অপরাধ দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে বলে প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষায়িত যানবাহন কেনার প্রকল্পের আওতায় দাঙ্গা নিয়ন্ত্রণের গাড়ি, সর্বভূমিতে চলাচল উপযোগী যান, ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার ও অপরাধস্থল তদন্তের জন্য বিশেষ ভ্যান কেনার পরিকল্পনা রয়েছে। এসব যানবাহন জনতা নিয়ন্ত্রণ, দুর্গম এলাকায় অভিযান পরিচালনা এবং অপরাধস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্তের কাজে ব্যবহার করা হবে।

এ ছাড়া দেশের নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য দ্রুতগতির নৌযান এবং ইঞ্জিনচালিত নৌকা কেনার পরিকল্পনাও রয়েছে।

প্রকল্প দুটির আওতায় অর্থবছরভিত্তিক ব্যয়ের পরিকল্পনায় ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ৮০ কোটি ৯৪ লাখ টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২ হাজার ৮৬৭ কোটি ৫৫ লাখ টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ১ হাজার ৬৬০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

যানবাহন কেনার পাশাপাশি চালক ও মেকানিক তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। সাধারণ পরিচালন যানবাহন প্রকল্পে ১ হাজার জন এবং বিশেষায়িত যানবাহন প্রকল্পে ৯৬০ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া গাড়ি মেরামতের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য দেড় কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মোল্লা ইমন চ্যাম্পিয়ন চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক