নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম

Reporter
মো. নাছির উদ্দিন
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৬ | ৭:২৭
Link Copied Successfully!

কচুয়ায় শাশুড়ির অভিমানে একটি সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়। এমন একটি ঘটনায় এক দম্পতির সংসার জোড়া লাগালেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
‎
‎এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওসির উদ্যোগে সমস্যাটি সমাধান হওয়ায় সব মহল সাধুবাদ জানিয়েছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়,গত ৭মাস পূর্বে নওমুসলিম রিয়া ভালোবাসার টানে রাব্বিকে বিয়ে করেন।আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে রিয়াকে রেখে প্রবাসে পাড়ি জমান রাব্বি।
‎তারপর তার মা ও চাচার পারস্পরিক যোগসাজশে রিয়াকে তার অগোচরে তালাক দিতে বাধ্য করান।পরবর্তীতেতে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের দৃষ্টিগোচর হয়।কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম স্থানীয় নেতৃবৃন্দ,ছেলের মা ও আত্মীয়স্বজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে (২২ অক্টোবর ২৬) দুপুরের বিষয়টির সমাধান দেন।
‎
‎তিনি ভুক্তভোগী নওমুসলিম রিয়া ও তার শাশুড়ি এবং ওই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের তাঁর দপ্তরে ডেকে আনেন।
‎
‎পরে ভুক্তভোগী নওমুসলিম রিয়া ও তার শাশুড়ির জবানবন্দি শুনে এ সিদ্ধান্তে উপনীত হয় তারা বিচ্ছিন্ন হবেন না। জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলবেন। পরে সকলের উপস্থিতিতে ওসির কাছে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
‎
‎ভুক্তভোগী রিয়া আগামী জীবন সুন্দর ও সাবলীল করার লক্ষ্যে ওসি আজিজুল ইসলামের দোয়া চেয়ে বিদায় নেন।
‎
‎ওসির এ ধরনের মানবিক পদক্ষেপকে উপজেলাবাসী সাধুবাদ জানিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করছেন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ায় ‘টক অব দ্য কচুয়ায়’ পরিণত হয়।
‎
‎ওই গৃহবধূ ৮ নং কাদলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের হিন্দু পরিবারের কন্যা।প্রেমের টানে সাত মাস আগে সে ওই এলাকার আব্দুল্লাহর ছেলে রাব্বিকে বিয়ে করেন।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী রিয়া আক্তার জানান, একজন মানবিক ওসির উদ্যোগে আমাদের ভেঙে যাওয়া সংসার জোড়া লেগেছে। আমি আবার নতুন একটি জীবন ফিরে পেয়েছি।
‎
‎একই বিষয়ে জানতে চাইলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, একটি মানবিক কাজ করতে পেরে খুব আনন্দ বোধ করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। দোয়া করছি তারা যেন সুখী হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মোল্লা ইমন চ্যাম্পিয়ন চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক