দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৬ | ১:১৭
Link Copied Successfully!

খুলনার দাকোপ উপজেলার দুর্গম উপকূলীয় জনপদ নলিয়ান সফর শেষে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তিনি হেলিকপ্টারযোগে নলিয়ানে পৌঁছান এবং নদীভাঙন ও সুপেয় পানির সংকটে ভোগা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিনের ভৌগোলিক দুর্দশাগ্রস্ত এই জনপদে দেশের সরকারপ্রধানের সরেজমিন আগমনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

কর্মসূচি সূত্রে জানা গেছে, সকাল ১০টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে তিনি পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান এবং সকাল ১০টা ৪৮ মিনিটে নৌপথে বাগেরহাট জেলার মোংলা নৌঘাঁটির উদ্দেশে যাত্রা করেন। পন্টুনে যাওয়ার পথে নলিয়ান বাজার মোড়ে অবস্থান নেওয়া শত শত সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান ও করমর্দন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। এছাড়া খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন ও অবস্থান উপলক্ষে নলিয়ানসহ সমগ্র এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, পিজিআর, নৌবাহিনী ও কোস্টগার্ডের পাশাপাশি ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা পরিদর্শন ও তল্লাশি চালানো হয়। এছাড়া সফর সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নলিয়ান বাজারের সংযোগ সড়ক পুনর্নির্মাণ ও উন্নয়ন কাজ সম্পন্ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে করে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন উপকূলীয় অঞ্চল আকাশপথে পরিদর্শনের পর নলিয়ানে অবতরণ করেন প্রধানমন্ত্রী। মোংলায় পৌঁছানোর পর সেখানে উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণ ছাড়াও মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম, নতুন জেটি এলাকা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

বিজ্ঞাপন

একই সঙ্গে সুন্দরবন অঞ্চলে সম্ভাব্য ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের স্থান সরেজমিন পরিদর্শনও প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ বলে জানা গেছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে খুলনা ও বাগেরহাটসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বড় আকারের শিল্প বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মোল্লা ইমন চ্যাম্পিয়ন চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক