কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতের দ্বারস্থ মাংস ব্যবসায়ী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২৬ | ৮:৪৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় মাংস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা ছিনতাই ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মাংস ব্যবসায়ী বাহাদুর (৩৯) বাদী হয়ে ৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

​মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্য সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার সাচার বাজারে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কসাইয়ের কাজ ও মাংস ব্যবসা করে আসছেন বাহাদুর। আসামিদের একজন তাঁর দোকান থেকে বিভিন্ন সময়ে ৩৬,০০০/৩৭,০০০ টাকার মাংস বাকিতে কেনেন। উক্ত পাওনা টাকা ফেরত চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়।

​ঘটনার দিন ১১ অক্টোবর বিকেলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র দা, ছেনি, রড, বাঁশের লাঠি নিয়ে তাঁর গতিরোধ করে এবং ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ছেনি দিয়ে তাঁর মাথায় কোপ দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন এবং মাথায় কয়েকটি সেলাই লাগে। তাকে বাঁচাতে তাঁর ভাতিজা জাভেদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে ও পোহ মেরে মারাত্মক আহত করা হয়।

বিজ্ঞাপন

​অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ভুক্তভোগীর কাছে থাকা মাংস বিক্রির নগদ ২,৬২,৮০০ টাকা এবং ৮ ভরি ওজনের একটি রুপার চেইন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় আসামিরা ৫ লাখ টাকা চাঁদা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

​ভুক্তভোগী বাহাদুর বলেন, “পাওনা টাকা চাওয়ায় আসামিরা আমার ও আমার ভাতিজার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এলাকার একটি প্রভাবশালী মহল ও মন্ত্রীর নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি করে আসছে।”

​স্থানীয়ভাবে সালিশ-দরবারে ব্যর্থ হয়ে ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান ভুক্তভোগী। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি আসামিদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আসামিদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে অভিযুক্ত ইউপি সদস্য সুমন মিয়া বলেন, চাঁদা দাবীর কোন ঘটনা তার জানা নাই। তাদের লেনদেনের একটা শালিশ করেছেন। দুজনই ড্রাগ এডাক্টেট লোক। তাই আলাদা চলতে বলেছি। মহিবুল্লাহ ও বাহাদুর দুইজনই রিহ্যাব সেন্টারে ছিল। সেখান থেকে আসার পর পাওনা টাকা নিয়ে বাহাদুর তাকে জড়িয়ে দেয়। পরে এসব জামেলা থেকে সরিয়ে পড়েন তিনি। এরপর তাদের দুইজনের মধ্যে কি হয়েছে, তার আর জানেন না বলে জানিয়েছেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদাদাবি ও হামলার অভিযোগ, ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশ কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতের দ্বারস্থ মাংস ব্যবসায়ী চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইল থেকে গ্রেপ্তার ৩ মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন দুর্গোৎসব পালনে আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে: ড.জালাল উদ্দিন এমপি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা: হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় অগ্নিকান্ড হাজীগঞ্জে দূর্গা পুজা মন্ডপে উপহার নিয়ে আসলেন ডিআইজি মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস এমপি জালাল উদ্দিনের সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি লেহরা দো তিরঙ্গা: অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা ফরিদগঞ্জের উভারামপুরে আগুনে পুড়ে ছাই চার বসতঘর দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা হাজীগঞ্জে ৮নং হাটিলায় ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে হাজীগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ যুবক আটক ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪; আহত ১০ হাজীগঞ্জে শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন হাজীগঞ্জ ডিগ্রী কলেজের জন্য আমার কাছে চাইতে হবে না: ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক