মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ August ২৫, ২০২৬ | ৮:২২
Link Copied Successfully!

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেনে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পূবালী ব্যাংক পিএলসি’র ছেংগারচর বাজার শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে শাখা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেসের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি’র চাঁদপুর মেইন শাখার এজিএম ও ম্যানেজার বিউটি দাস।

পূবালী ব্যাংক পিএলসি’র ছেংগারচর বাজার শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের এজেডএম তানভীর মোর্শেদী।

বিজ্ঞাপন

এ ছাড়া বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, ছেংগারচর বাজারের ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক এএসএম মিন্টু, সাইফুল ইসলাম ও কাওসার মেহেদী, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সবুজ বেপারী এবং তৌহিদুল ইসলাম।

মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তারা ক্যাশলেস লেনদেনের সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা, নিরাপদ আর্থিক লেনদেন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে উপস্থিত গ্রাহক ও ব্যবসায়ীদের অবহিত করেন।

বক্তারা বলেন, ক্যাশলেস সমাজ গড়ে তোলা শুধু ব্যাংকের একার দায়িত্ব নয়, ব্যবসায়ী, গ্রাহকসহ সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। প্রযুক্তির অগ্রগতির ফলে বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ব্যাংকিং লেনদেনের সুযোগ রয়েছে। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

বিজ্ঞাপন

তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো গেলে একদিকে যেমন লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল লেনদেনে আরও বেশি অভ্যস্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

সভায় পূবালী ব্যাংক পিএলসি’র ছেংগারচর বাজার শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে নিজেদের মতামত, সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। গ্রাহকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ব্যাংক কর্মকর্তারা। গ্রাহকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে ব্যাংকিং সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন তারা।

‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত করতে ছেংগারচর বাজারে মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেসের সামনে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে একটি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। তিন দিনব্যাপী এ বুথের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেন, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে ধারণা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত