সাংবাদিকদের কুত্তার মতো পিটানো দরকার : এনায়েতুল্লাহ আব্বাসী

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৬ | ৭:২৯
Link Copied Successfully!

অপরাধীদের বিচার হোক, খুনিদের ফাঁসি হোক। নিরীহ আওয়ামী লীগের যাতে কোনো ক্ষতি না হয় এমন মন্তব্য করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। একই বক্তব্যে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইশরাক হোসেনের উদ্দেশ্যকে মহৎ উল্লেখ করলেও তার পদ্ধতির সমালোচনা করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের ‘কুত্তার মতো পিটানো দরকার’ বলেও মন্তব্য করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, এখানে অনেক লোক আছেন আপনারা। কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি, এমনকি আওয়ামী লীগও তো আছে। যদিও কেউ বলে না আওয়ামী লীগে একটাও নাই, এটা তো মিথ্যা। আছে, কোথায় যাবে? এটা তো দেশ তাদের। তিনি আরও বলেন, খুনির শাস্তি হোক। বাকি নিরীহ যারা, ওদের তো ক্ষমা করে দেওয়াই দেশের জন্য কল্যাণ।

বিজ্ঞাপন

ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে আব্বাসী বলেন, ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। পিস্তল উঁচিয়ে করাটা তার পদ্ধতি খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল।

এ সময় সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। তার ভাষ্য, মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে সাংবাদিকেরা পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি সামনে এনেছেন। তিনি সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এমনকি সাংবাদিকদের কুত্তার মতো পিটানো দরকার বলেও মন্তব্য করেন তিনি।

আব্বাসী আরও বলেন, সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। তার মতে, দেশে মাদকের বিস্তার মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বিজ্ঞাপন

বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে তিনটি বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিষয়গুলো হলো ইসলামের স্বার্থ রক্ষা, মুসলমানদের মৌলিক দাবি আদায় এবং দেশের স্বাধীনতা রক্ষা। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ওপর জোর দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন সাংবাদিকদের কুত্তার মতো পিটানো দরকার : এনায়েতুল্লাহ আব্বাসী শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ফারুক হোসেন মিয়াজি হাজীগঞ্জে দুর্গাপূজায় ২ দিন হোমিওপ্যাথিক ঔষধের দোকান বন্ধ ফরিদগঞ্জে ইত্তেফাকের সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা, রক্তাক্ত জখম হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের শতবর্ষ পুর্তি উদযাপনে মতবিনিময় সভা প্রোগ্রামটি হবে রাজনীতির উর্ধ্বে ও সার্বজনিন: ইঞ্জি. মমিনুল হক এমপি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ধর্ম নয়, সবার আগে পরিচয় আমরা বাংলাদেশি’: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সুদানে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত শাহরাস্তি পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আক্তার হোসেন পাটোয়ারী ঊষার স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন সভাপতি জহির, সম্পাদক মুন্না আলীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জনতার কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু ঠিকাদারের গাফিলতির কারনে, মতলবের মাছুয়াখাল -চারটভাঙ্গা সড়কের কাজ শেষ হয়নি ৪ বছরেও  ‎কচুয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি আহমেদ জিয়াউর রহমান ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর ২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী, বাদীরও জামিন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২