মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ৮:১৮
Link Copied Successfully!

মতলব উত্তরে প্রেমিক যুগলকে পথরোধ করে জিম্মি, মারধর ও ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে মসজিদের ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া একটি ভিভো স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মতলব উত্তরের একটি মসজিদের সাবেক ইমাম মেজবাহ উদ্দিন (৩২), মো. গোলাম হাবিব সুজন (৩৫) ও স্বাস্থ্য সহকারী জিসান মাহমুদ (৩৮)।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ আল মামুন তার প্রেমিকাকে নিয়ে ফরাজীকান্দি উয়েশিয়া দরবার শরীফ জিয়ারত শেষে ফেরার পথে দরবার শরীফের অতিথি ভবনের সামনে পৌঁছান। এ সময় মেজবাহ উদ্দিন, গোলাম হাবিব সুজন, জিসান মাহমুদ, আরিফুর রহমান, সোলেমানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাদের পথরোধ করেন।

তাদের জোরপূর্বক মেজবাহ উদ্দিনের ফুফুর বাড়ি ফরাজীকান্দি শিকদার বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তাদের মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে আব্দুল্লাহ আল মামুন তার বিকাশ নম্বর থেকে গোলাম হাবিব সুজনের বিকাশ নম্বরে ৩১ হাজার টাকা পাঠান। বাকি ২০ হাজার টাকা দেওয়ার শর্তে তার ব্যবহৃত ভিভো স্মার্টফোনটি রেখে দেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে প্রেমিক যুগলকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার পর অভিযুক্তরা মোবাইল ফোনে বাকি টাকা দেওয়ার জন্য ভুক্তভোগীকে চাপ দিতে থাকেন। পরে নিরুপায় হয়ে তিনি মতলব উত্তর থানায় অভিযোগ করেন।

বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে অবহিত করা হলে তার নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলিমুল হক প্রধানের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।

মতলব উত্তর থানার এএসআই রবিউল হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মেজবাহ উদ্দিন, গোলাম হাবিব সুজন ও জিসান মাহমুদকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলিমুল হক প্রধান বলেন, প্রেমিক যুগলকে অবৈধভাবে আটক করে মারধর, ভয়ভীতি দেখানো এবং টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ভুক্তভোগীর মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা