খেলাধুলাই পারে সমাজ কে মাদকমুক্ত করতে : মোস্তফা মিয়াজী

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ২২, ২০২৬ | ৮:৫৫
Link Copied Successfully!

খেলাধুলাই পারে সমাজ কে মাদকমুক্ত করতে। তরুণ সমাজকে মাদকের কড়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ১৩ নং ইসলামাবাদ ইউনিয়নের বিএনপি নেতা মোস্তফা মিয়াজী।

শনিবার (২২ আগস্ট) মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার সংলগ্ন মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মৃতি স্মরণে গোল্ডকাপ উত্তর ইসলামাবাদ চায়না বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর একটি ম্যাচের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​তিনি আরও বলেন, “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবে। তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে।”

বিজ্ঞাপন

সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক
​মো. সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোস্তফা কাজী, ইউপি সদস্য আলমগীর পাটোয়ারী, চাঁন মিয়া, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি আলম ভান্ডারী, আলাউদ্দিন মোল্লা, ওফেল পাটোয়ারী।

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ম্যাচে হাজারো দর্শকের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা