মতলব দক্ষিণে স্কুল ও মাদ্রাসার ২৫৬২ জন পরীক্ষার্থী অংশ নিবে

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৩ | ৬:৫৭
Link Copied Successfully!

রবিবার ( ৩০ এপ্রিল) থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্কুল পর্যায়ে ৪ টি কেন্দ্রে এসএসসি ও ২ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৪ টি কেন্দ্রে ২৩ টি বিদ্যালয়ের ১ হাজার ৯’শ ৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

তন্মোধ্য মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং মতলব গঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ টি বিদ্যালয়ের ৯’শ ৭৬ জন, আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ টি বিদ্যালয়ের ৩’শ ৭১ জন,নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় ( ভেন্যু কেন্দ্রে) ৪ টি বিদ্যালয়ের ৩’শ ৭০ জন, আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ টি বিদ্যালয়ের ২’শ ৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অপর দিকে মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজটি মতলব দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ভেন্যু কেন্দ্র হিসেবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রে ৮ টি মাদ্রাসার ২’শ ৪৫ জন এবং ঘিলাতলী ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৮ টি মাদ্রাসার ৩’শ ২০জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্যাট রেনু দাসের নির্দেশে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা