মতলব ধনগোদা নদীতে ডুবে শিশু শিক্ষার্থী নিখোঁজ, মরদেহ উদ্ধার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২৩ | ৯:০২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধনাগোদা নদীতে পরিচিত কয়েকজনের সঙ্গে গোসল করতে নেমে পাানিতে ডুবে নিখোঁজ হয় রাকিবুল ইসলাম রাকিব (৭) নামে মাদ্রাসার শিশু শিক্ষার্থী।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে মতলব পৌর এলাকার চরমুকুন্দি গ্রামে এই ঘটনা ঘটে। বিকেলে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দল।

রাকিব কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলাল মিয়ার ছেলে। জন্মের পর তার মা মারা যায়। দুলাল মিয়া দ্বিতীয় বিয়ে করার পর থেকে রাকিবকে মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি গ্রামে তার ফুফু রিংকি বেগম নিজ বাড়ীতে এনে লালন পালন করছেন। স্থানীয় চরমুকুন্দি দারুল কোরআন হাফিজিয়া নুরানী মাদ্রাসায় নুরানী বিভাগের শিক্ষার্থী ছিল রাকিব।

বিজ্ঞাপন

রাকিবের ফুফা খোরশেদ আলম দেওয়ান জানান, রাকিবুল সাঁতার জানত না। আমাদেরকে না জানিয়ে গ্রামের মহিবুল (১৬), ফাহিম মিয়া (১৩) ও বিল্লাল হোসেন (৪০) এর সঙ্গে ধনাগোদা নদীতে গোসল করতে যায়। গোসল করে তারা তিনজন তীরে উঠলেও রাকিবুল পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সেখানে তার সন্ধান না পেয়ে বাড়ি ফিরে তারা ঘটনাটি আমার স্ত্রী ও আমাকে জানায়। আমরাও সেখানে গিয়ে তার খোঁজ পাইনি। পরে বিষয়টি চাঁদপুর ফায়ার সার্ভিস বিভাগকে জানানো হয়। চাঁদপুর ফায়ার সার্ভিস বিভাগের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায় এবং নিখোঁজের তিন ঘন্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দলের প্রধান প্রণব বরুয়া প্রতিদিনের বাংলাদেশকে জানান, উদ্ধারের পর ওই শিশু শিক্ষার্থীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা