কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ৫:৩৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কাঙ্ক্ষিত এই নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তোড়জোড়ে মুখরিত এখন পুরো বাজার এলাকা। প্রার্থীরা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত দোকানে দোকানে ঘুরে মতবিনিময়, গণসংযোগ ও ব্যানার-পোস্টার নিয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১০ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কামতা ডি এস ফাযিল মাদ্রাসায় এই ব্যবসায়ী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজারের ২০৬ জন ব্যবসায়ী ভোটার প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন।

নির্বাচনী মাঠের উত্তাপের সঙ্গে সঙ্গে বাড়ছে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি। বাজারের নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, সুষ্ঠু শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।

বিজ্ঞাপন

সাধারণ ব্যবসায়ীরা জানান, তারা এমন এক নেতৃত্বকে বেছে নিতে চান যারা সুখে-দুঃখে ব্যবসায়ীদের পাশে থাকবেন এবং বাজারের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছেন তারা।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মিন্টু রায় বিপ্লব বলেন,ভোটগ্রহণ সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য আমাদের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তের ভোটের সমীকরণে জয়-পরাজয়ের হিসাব কষে ব্যবসায়ীদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর