ফনিসাইর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৭:৩৯
Link Copied Successfully!

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিসাইর স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ফনিসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মাসুম আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং মাঠমুখী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ফাইনাল খেলায় দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অংশ নেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজক ফনিসাইর স্পোর্টিং ক্লাবের এমন উদ্যোগকে অতিথিরা স্বাগত জানান।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই এ মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লাক-শিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ চাঁদপুরে ডোপ টেস্টের উদ্যোগের পর পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই মামুন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু নারায়ণপুর সপ্রাবি মা সমাবেশ, আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে: সাবেক মেয়র এনামুল হক বাদল মতলব বাজার বনিক সমিতির নির্বাচন ১০ অক্টোবর ফনিসাইর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদগঞ্জ পাইলট বালিকার সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী বৈষম্য নয়, ইনসাফের ভিত্তিতে রাজারগাঁও গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি ফয়জুল্লাহ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বৈশাখী টিভির হাজীগঞ্জ প্রতিনিধি হলেন নুর মোহাম্মদ পাটোয়ারী চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের একাংশের প্রশিক্ষণ ছাড়াই মিলছে সার্টিফিকেট মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি ভ্রাম্যমান আদালতের অভিযান হাজীগঞ্জ অনুমতি ছাড়া পুকুর ভরাট, ড্রেজার পাইপ ধ্বংস হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদপুরে সিএনজি-প্রাইভেটকার-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: হুইপ আশরাফ উদ্দিন চাঁদপুরে তিন বিচারককে অনতিবিলম্বে প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ অ্যাবহত চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে, আক্রান্ত ছাড়িয়েছে সহস্রাধিক মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজী আর বেঁচে নেই