হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

Reporter
হাজীগঞ্জ ব্যুরো
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৫:১৮
Link Copied Successfully!

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের হাজীগঞ্জ উপজেলার প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা ই-সেন্টারে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন বশির ও মো. শফি উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু।

বক্তারা বলেন, প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐহিত্যবাহী মৃৎ শিল্প, কামার, বাঁশ-বেত ও কাঁসা-পিতলের পন্য প্রস্তুতকারক কিংবা মুচি’র মতো বেশ কিছু পেশা আজ বিলুপ্তির পথে। এসব কাজে যারা জড়িত, তাদের শিক্ষা ও জীবনযাত্রার মান অনুন্নত থাকা এবং আধুনিকতার কারণে বাংলার প্রাচীন এই শিল্প ও পেশাগুলো হারিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

তারা বলেন, পরিবেশ বান্ধব ও দেশের ঐতিহ্যপূর্ণ প্রান্তিক পেশাজীবিদের পন্যসমূহ আধুনিক ও টেকসই এবং পেশাজীবিদের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর ২০১৭ সাল থেকে প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। বর্তমানে ‘২য় ফেইজ’ এর মাধ্যমে আবারো এর কার্যক্রম শুরু হয়েছে।

বক্তারা বলেন, চলমান এই প্রকল্পের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া কামার, কুমার, নাপিত, বাঁশ-বেত পন্য, কাঁসা-পিতল সামগ্রী, জুতা মেরামত (মুচি), বাদ্যযন্ত্র, নকশি কাঁথা, লোকজযন্ত্র, শিতল পাটি-শতরঞ্জী তৈরি সহ বিভিন্ন সনাতন পেশার সাথে সম্পৃক্ত লোকজনকে প্রশিক্ষণ ও অনুদান প্রদান করে আসছে সমাজসেবা অধিদপ্তর।

এতে প্রান্তি পেশাজীবী জাতিগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, উৎপাদিন পন্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল শ্রোতধারায় সম্পৃক্ত করা হচ্ছে। ফলে নতুন করে কাজের সুযোগ সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরি সহ টেকসই উন্নয়নে ভূমি রাখছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ