চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১০:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৭০ কিশোর, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত

চাঁদপুর জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে রাতে অযথা ঘোরাফেরার অভিযোগে ৩৫৬ জন কিশোরকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও রাতের বেলা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। অভিযানে শাহরাস্তি, হাজীগঞ্জ, চাঁদপুর সদরসহ বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতের বেলা ঘোরাফেরার বিষয়ে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের ডেকে আনা হয়।

তিনি বলেন, থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে আটককৃতদের বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধের তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সতর্ক করে এবং ভবিষ্যতে রাতে অযথা ঘোরাফেরা করবে না এই মর্মে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ দমন ও কিশোরদের সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি