চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ৬:৪৭
Link Copied Successfully!

​চাঁদপুরের হাইমচরে বিষাক্ত রাসেল ভাইপারের দংশনে আক্রান্ত শিশু মরিয়মকে নিয়ে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ওঝা বা সাপুড়ের কাছে না গিয়ে সচেতনতার পরিচয় দিয়ে শিশুটির বাবা মনির হোসেন সাপটিকে বোতলে বন্দি করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

​সোমবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

শিশু মরিয়ম হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চল নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছোট মেয়ে।

বিজ্ঞাপন

​শিশুর বাবা মনির হোসেন ও স্বজনেরা জানান, বাড়ির সামনে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ মরিয়মের পায়ে রাসেল ভাইপারের একটি বাচ্চা দংশন করে। এ সময় সময় নষ্ট না করে শিশুটির বাবা মনির হোসেন রাস্তার পাশের জঙ্গল থেকে সাপটিকে খুঁজে বের করেন এবং একটি বোতলে বন্দি করেন। পরে এক হাতে সন্তান ও অন্য হাতে বোতলবন্দি বিষধর সাপ নিয়ে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

​হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসকরা দ্রুত মরিয়মের চিকিৎসা শুরু করেন এবং অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন।

হাসপাতালের চিকিৎসক ড. এনামুল হক বলেন, সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসায় এবং ওঝার কাছে সময় নষ্ট না করায় শিশুটির জীবন রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটিকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

​ বর্ষা মৌসুমে চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় সাপের উপদ্রব বাড়লেও এখন মানুষ ওঝার শরণাপন্ন না হয়ে সচেতনভাবে সরাসরি হাসপাতালে আসায় দ্রুত চিকিৎসা পাওয়া নিশ্চিত হচ্ছে। সচেতন এই বাবার সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
​

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, হাজীগঞ্জের অটোরিকশা চালক নিহত, আহত ৬ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি মতলব দক্ষিণে বাড়ীতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ আটক হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা। আটক-২ মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের ডেঙ্গুতে মৃত্যু চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে চার সংগঠনের বিক্ষোভ মিছিল ইব্রাহিমপুরে তিন পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ হাজীগঞ্জে ইপসার ২৫ জোড়া মাতৃ ছাগল বিতরণ মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য দুলালের রক্তাক্ত মরদেহ আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক চাঁদপুরে বিশেষ অভিযানে অব্যাহত, পঞ্চম দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে ১৫ নেতাকর্মীসহ ৮৬ জন আটক হাজীগঞ্জে ইউএনও’সহ সাড়ে ৭শ জন ম্যারাথনে দৌড়াবেন ৬ কি:মি: পথ মতলব বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল