প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৬ | ৭:৫৭
Link Copied Successfully!

মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামে ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের মাছ ব্যবসায়ী পরিমল চন্দ্রের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা এবং কিশোরীর পরিবারকে ৪০ হাজার টাকা দেওয়ার অভিযোগও উঠেছে। বর্তমানে অভিযুক্ত পরিমল চন্দ্র পলাতক রয়েছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে পরিমল চন্দ্র ওই কিশোরীকে তার ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে তাকে ১০০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয় দেখানো হয় বলে পরিবারের দাবি।
সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চাইলে সে ঘটনার কথা পরিবারের কাছে জানায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, কিশোরীর গর্ভের সন্তান নষ্ট করার জন্য অভিযুক্ত পরিমল চন্দ্র তার বাবা সুজন সরকারের হাতে ৪০ হাজার টাকা দেন। পরে কিশোরীকে ঢাকায় নিয়ে গিয়ে গর্ভপাত করানো হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর বাবা সুজন সরকার একজন প্রতিবন্ধী। নৌকায় মানুষ পারাপার করে কোনো রকমে সংসার চালান তিনি। এক ছেলে ও দুই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জরাজীর্ণ একটি ঘরে তাদের বসবাস। মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটায় তিনি অভিযুক্তের বিচার দাবি করেছেন।

কিশোরীর মামাতো ভাই ভোজন সরকার বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। সুষ্ঠু সমাধান না হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

স্থানীয় ইউপি সদস্য রণজিৎ জানান, বিষয়টি আমি আগে জানতাম না। জানার পর আজ বিকেলে বসার কথা ছিল। কিন্তু এর আগেই সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে এসেছে। এখন আইনগতভাবে যা হওয়ার, সেটিই হবে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত পরিমল চন্দ্র পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব জানান, সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার