ট্রান্সফর্মার চুরির মামলা রুজু না করায় মতলব উত্তর থানার ওসিকে শোকজ

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৬ | ১০:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৫ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার চুরির পৃথক ঘটনায় কোনো মামলা রুজু করেননি সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান।

এ ঘটনা আমলে নিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছেন চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। আগামী ৮ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে চুরি প্রতিরোধে নিষ্ক্রিয়তার কারণে কেন আইনানুগ আদেশ দেওয়া হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।

এর আগে পত্রিকায় প্রকাশিত ‘মতলব উত্তরে ট্রান্সফর্মার চুরির হিড়িক’ শীর্ষক সংবাদ আমলে নিয়ে চুরি প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং মতলব উত্তর থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন মতলব উত্তর থানার আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের প্রতিবেদন থেকে দেখা যায়, ট্রান্সফর্মার চুরির প্রত্যেকটি ঘটনায় মতলব উত্তর থানার ওসি বরাবরে মামলা দায়েরের আবেদন করা হয়।

বিজ্ঞাপন

কিন্তু তারপরও আদালতের আদেশ দেওয়ার পূর্বে একটি মামলাও রুজু করেননি ওসি। বিদ্যুতের মতো জরুরি সেবার যন্ত্রাংশ চুরির ঘটনা অপরাধ হলেও মামলা রুজু করে চুরি প্রতিরোধে পদক্ষেপ না নেওয়ায় মতলব উত্তর থানার ওসিকে শোকজ করেন আদালত।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জমকালো আয়োজনে দাসাদী অগ্নিশিখা ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন