
মতলব উত্তরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা


দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন ।
তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। দলের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমেই আগামীর শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।”


এ সময় জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি বোরহান উদ্দিন ফরাজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী, সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কলেজ মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। র্যালি ও আলোচনা সভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
র্যালি ও আলোচনা সভা শেষে ছেংগারচর সরকারি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন নেতৃবৃন্দ।


























